Monday, October 5, 2026
Monday, October 5, 2026
HomeBook & Literatureপে-স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষা সচিব 

পে-স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষা সচিব 

Disclosure: October 16, 2025 4:21 PM
Update: October 16, 2025 4:22 PM

Most Viewed

পে-স্কেল নিয়ে সুখবর দিলেন শিক্ষা সচিব 

কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ বেতনের বিষয়গুলোও সুরাহা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা প্রতি মুহূর্তে শিক্ষকদের দাবি নিয়ে কাজ করছি। আপনারা জানেন অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন। তবু আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি।

পে-স্কেল নিয়ে তিনি বলেন, কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা দাবি করছি আমরা চেষ্টা করছি। এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে।

যতটা করা যায় শিক্ষকদের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষা সচিব বলেন, ‘আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তরণ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


READ MORE
spot_img

Most READ