Monday, October 5, 2026
Monday, October 5, 2026
HomeNewsরাজধানীতে সমন্বয় সভা চলাকালে সংঘর্ষে আহত ১

রাজধানীতে সমন্বয় সভা চলাকালে সংঘর্ষে আহত ১

Disclosure: October 24, 2025 10:51 PM

Most Viewed

রাজধানীতে সমন্বয় সভা চলাকালে সংঘর্ষে আহত ১

রাজধানীতে সমন্বয় সভা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। জানা গেছে, কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতা-কর্মীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বংশাল থানার কর্মী মোহাম্মদ ইউসুফ আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে বলেন, দুটি থানার কয়েকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তাদের থামাতে গিয়েছিল অনেকে। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


READ MORE
spot_img

Most READ