Monday, October 5, 2026
Monday, October 5, 2026
HomeBusinessফের বাড়ল সোনার দাম

ফের বাড়ল সোনার দাম

Disclosure: October 19, 2025 9:56 PM

Most Viewed

ফের বাড়ল সোনার দাম

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে নতুন করে মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

রোববার (১৯ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন এই দাম সোমবার (২০ অক্টোবর) থেকে কার্যকর হবে।এই মূল্যবৃদ্ধির ফলে দেশের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। বাজুসের ঘোষিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম হবে ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা।

অপরদিকে সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৭৪ টাকায়।

এদিকে, সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বাজুস। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম থাকছে ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৮০২ টাকায়।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারেও সোনার দাম নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা এবং আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো আউন্সপ্রতি ৪ হাজার ২৪০ ডলার অতিক্রম করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


READ MORE
spot_img

Most READ